ভোলায় কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার ॥ প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের স্বাস্থ্যসেব প্রদানের লক্ষ্যে ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ১৯নং মৌলভীর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিক্যাল ক্যাম্পের নেতৃত্ব দেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার, এএমসি। এ সময় ৩শ’ ৯০ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, কোস্টগার্ড প্রতিষ্ঠার পর থেকে উপকূলীয় নদী তীরবর্তী এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌযান ও নৌ-পথে জানমালের নিরাপত্তা, অবৈধ মৎস্য সম্পদ আহরণ রোধ, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান ও মানব পাচার রোধে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।

এ ছাড়াও দুস্থ ও নিন্ম আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবাসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবেও বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।