ভোলায় শ্রমিকদলের কর্মীসভা অনুষ্ঠিত

বনি আমিন ॥ ভোলায় শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: সম জামাল উদ্দিন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মো: রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিএনপির শ্রমিক দলের বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সদর উপজেলার বিএনপির আহবায়ক আসিফ আলতাফ বলেন, শ্রমিক দল একটি সুসংগঠিত দল। এই সুসংগঠিত দলে কারো মধ্যে থাকবে না কোন ভেদাভেদ। শুধু শ্রমিক দল নয়, বিএনপির কোন সংগঠনের মধ্যে থাকবে না কোন পার্থক্য।
শ্রমিকদেরকে উদ্দেশ্য করে ভোলা জেলার বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, শহিদ জিয়াউর রহমান মনে করতেন শ্রমিক দল বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। তাই বিএনপির জন্য শ্রমিক দল একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বলে আমি মনে করি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।