ভোলায় ৫ কেজি গাঁজা সহ আটক-১

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের মাদকবিরোধী অভিযানে ভোলায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার ভোররাতে ভোলা সদর পুলিশের একটি টিম শহরের সরকারি স্কুল মোড় পানবাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী কাইয়ুমকে গাঁজাসহ আটক করে পুলিশ।
ভোলা সদর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চেক পোস্টে এসআই নীলরতন সঙ্গীয় ফোর্স ৫ কেজি গাঁজা সহ আবদুল কাইয়ুম নামে এক মাদক কারবারিকে আটক করে। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।