সর্বশেষঃ

রক্তস্নাত স্বাধীনতা কোন ভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না

ভোলায় খেলাফত মসলিসের জনশক্তি সম্মেলনে মামুনুল হক

আশরাফুল আলম সজিব ॥ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মেধাবী ছাত্র জনতার রক্তের মধ্যে দিয়ে অর্জিত এ বিজয় ও স্বাধীনতাকে কোনো ভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা যত কঠিন সেই বিজয়কে এবং স্বাধীনতাকে রক্ষা করা তত কঠিন। আমরা লক্ষ্য করেছি, এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা, আকাঙ্খা, কৃষ্টি কালচার, সভ্যতা ও ধর্মীয় সেন্টিমেন্ট এবং অনুভুতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরেকটি ভীনদেশের সংবিধানের নীতিমালাগুলোকে একটি কলমের খোঁচায় প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর সংবিধান আকারে চাপিয়ে দিয়ে ৭১ এর সঠিক চেতনার সংবিধানকে ছিনতাই করা হয়েছিলো। একাত্তরের চেতনাকে হত্যা করে ৭২ এর সংবিধানের মাধ্যমে রিপ্লেস করে এক নতুন চেতনা বান্ধব মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে গিলাতে চেয়েছিল। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ভোলা জেলা পরিষদ চত্বরে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলার উদ্যোগে জনশক্তি সম্মেলনে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত ৫০ বছর ধরে যাঁরাই ৭২ এর চেতনার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই স্বাধীনতা বিরোধী হিসেবে ট্যাগ লাগিয়ে দেয় এবং রাজাকার বলে আখ্যায়িত করা হতো। কোটাবিরোধী আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন ছিল। ফ্যাসিবাদী সরকারের কোটাবিরোধী আন্দোলন পছন্দ হয়নি, তাই তাদেরকে রাজাকারের বাচ্চা বলতে দ্বিধাবোধ করেনি। ফলে আন্দোলনকারী ছাত্র-জনতা ধিক্কার জানিয়ে নিজেদেরকে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ বলতে বাধ্য হয়েছে। সেই দিনই শেখ হাসিনা রাজাকার ট্যাগকে উড়িয়ে দিয়ে শেখ হাসিনার পতন নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণ আপনাদের উপরে আস্থা রেখে আপনাদেরকে ভালোবেসেছে। তাই যে কোনো সংকটে এদেশের আলেম সমাজ ও জনগণ আপনাদেরকে রাজপথে দাড়িয়ে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। সংকট মোকাবেলায় আপনারা কোনো অবহেলা করবেন না। সকলকে কাছে টেনে নিয়ে এদেরকে মূল্যায়ন করুন। এরাই শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়েছে। নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ ভাবা ঠিক হবে না। আমরা সব সময়ই সহযোগিতা করতে প্রস্তুত। সরকার ও নির্বাচনের রোড ম্যাপ তৈরীর মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
বাংলাদেশ খেলারফথ মজলিস ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহাম্মেদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ্ আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা সাখাওয়াতউল্লাহ্ আমিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।