সর্বশেষঃ

ভোলা জেলা গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির ভোলা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৪ টায় ভোলা পি.টি.আই মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। মো: নাজিমুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্র সভাপতি মোঃ আব্দুল খালেক।
বাংলাদেশ গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির ভোলা জেলা শাখার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য মো: ফরিদুল ইসলামকে আহ্বায়ক, মোঃ নাজিমুদ্দিনকে যুগ্ম আহ্বায়ক, মোঃ রাশেদ খানকে যুগ্ম আহ্বায়ক আরো ১৮ জনকে সদস্য করে মোট ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ মহাসিন, মোঃ সোহাগ, মোঃ মিজানুর রহমান, মোঃ নূর নবী, ইসতিয়াক আহম্মেদ, মেজবাহ উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মোস্তফা রাফি, মোঃ শাহিন, মোঃ আরিফ, মাইনুল ইসলাম, মোঃ মামুন, মোঃ নয়ন হেসেন, মোঃ নুরুল ইসলাম, মোঃ নাজিউর রহমান, মোঃ আকতার হেসেন, মোঃ শাহিন, মোঃ ফিরোজ খান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশর শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে ভোলা জেলার আহ্বায়ক কমিটি কাজ করবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। সামনের দিনগুলোতে যখনই কেন্দ্রীয় কোন কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা ডাক দিবো আপনারা ভোলা জেলার সকল শিক্ষক বাংলাদেশর সকল শিক্ষকদের স্বার্থে এক সাথে কাধেঁ-কাঁধ মিলিয়ে কাজ করবেন এমনটাই সকলের কাছে প্রত্যাশা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।