ছেলেকে বাঁচাতে চায় মা জীবন নেসা, প্রয়োজন ২৫ লাখ টাকা
(অসুস্থ্য মো: ইউছুফ (২৩)

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার কালি বাড়ি রোডের আলগী গ্রামের ইউছুফ (২৩) নামের যুবকে বাঁচাতে চান তার মা জীবন নেসা। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়ছেন। তার চিকিৎসার খরচ যোগাতে পারলে ভারতে নিয়ে চিকিৎসা করাতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
মা জীবন নেসা জানায়, ৯ বছর বয়সের ছেলে ৫ম শ্রেনীতে পরে। হঠাৎ ইউছুফ আবোল তাবোল বলতে থাকে, মানুষ দেখলে তাদের উপর ক্ষেপে গিয়ে হামলা করতে চায়, পরে সে অসুস্থ্য হয়ে পরে। বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের অধ্যাপক নিউরোলজি বিভাগের ডাঃ এম বাহাদুর আলী মিয়া, জাতীয় মানুষিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডাক্তার সহযোগী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান খান (রতন), বারডেম জেনারেল হাসপাতালের ডাঃ মোঃ রাশেদুল ইসলামের চিকিৎসায় রয়েছেন। ১৪ বছরে ছেলের চিকিৎসায় ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে চিকিৎসা চালিয়েছি সর্বসান্ত হয়ে গেছি। ইউছুফের চিকিৎসা আর বাংলাদেশে হবেনা বলে ডাক্তারেরা জানিয়ে তাকে ভারতে নেয়ার পরামর্শ দিয়েছেন। ভারতে চিকিৎসা করাতে ২৫ লাখ টাকার মত লাগবে। একথা শুনে মা জীবন নেসার মাথায় পৃথিবী ভেঙ্গে পরে। এত টাকা খরচ করে ছেলের চিকিৎসা করানো সামর্থ তার নাই। এত টাকা দেয়ার মত কোন আত্মীয় তার নাই।
তিনি আরো জানান, ইউছুফের বাবা দীর্ঘ বছর অসুস্থ্য, কোন আয় রোজগার করতে পারেননা। এ বলেই অঝোরে কাঁদতে থাকেন তিনি। কি হবে ছেলের ? কি ভাবে হবে চিকিৎসা ? এত টাকা মিলবে কোথা থেকে ? তাহলে কি আমার ইউছুফের চিকিৎসা হবে না ? আমি কি বাঁচাতে পারবো না আমার বাবাটাকে ? তিনি তার ছেলেটা বাচানোর জন্য দেশের এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করছেন। তিনি তার ছেলেটার চিকিৎসার জন্য তাড়াতাড়ি ভারতে নিয়ে যেতে চান। ইউছুফের মায়ের পার্সনাল বিকাশ (০১৭৩৪২১২৮৩৬) নম্বরে যুবকটির জন্য মানবিক সাহায্য পাঠানো যাবে।
