সর্বশেষঃ

আজ ভোলা আসছেন আইএমইডির পরিচালক সাইফুল ইসলাম কামরুজ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক (উপসচিব) ভোলার কৃতিসন্তান ,

বাংলাদেশ এডমিনিস্ট্রিটিভ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিসিএস এডমিন ২৪ ব্যাচের যুগ্ম আহবায়ক ও মুখপাত্র জনাব
সাইফুল ইসলাম কামরুজ দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার সকালে ভোলায় আসছেন। ভোলায় তিনি
প্রকল্প পরিদর্শনসহ মতবিনিময় সভা করবেন।

সরকারি সফরসূচির মধ্যে রয়েছে, শুক্রবার সকাল ৯ টা থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতায় বাস্তবায়নাধীন “আশ্রায়ন-২ (৫ম সংশোধিত)” চলমান প্রকল্পের ভোলা জেলার কার্যক্রম সরেজমিন পরিদর্শন, তথ্য সংগ্রহ ও কর্মকর্তাগণের সাথে মতবিনিময়। পরদিন শনিবার সকল ৯ টা থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন “দারুল আরকান ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা” প্রকল্পের ভোলা জেলার কার্যক্রম সরেজমিন পরিদর্শনসহ তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করবেন পরিকল্পনা মন্ত্রনালয়ের আইএমইডি’র পরিচালক সাইফুল ইসলাম কামরুজ। ওই দিন রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।