সর্বশেষঃ

লালমোহনে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির ১ কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩)’-এর শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে লালমোহন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৯টি ইউনিয়নের ৯০জন নারী কর্মীর মাঝে মোট ১কোটি ৯লাখ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহার সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, ভোলা এলজিইডির ট্রেনিং অফিসার মো. শওকত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মিরাজ হোসেন, নাজমুল ইসলাম, প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, উপজেলা এলজিইডির কমিউনিটি অর্গানাইজার মোসা. রহিমা আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।