মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করা হয়। পরে তাকে নিউমার্কেট থানায় ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরও আগে সোমবার (১৯ আগস্ট) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।
