ভোলা রক্ষা নাগরিক ঐক্যের এক বছর মেয়াদি কমিটি অনুমোদন, চেয়ারম্যান মহিবুল্লাহ খোকন
ভোলা-লালমোহন-চরফ্যাশনের ২৭ শহীদ পরিবারকে সহায়তা করলো জামায়াতে ইসলামী

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলা জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২৭ শহীদ পরিবারকে ১ লাখ টাকা করে মোট ২৭ লাখ টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দিনভর ভোলার চরফ্যাশন, লালমোহন ও ভোলা সদর উপজেলায় এ অনুদান বিতরণ করে সংগঠনটি। এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসেন।
জানা গেছে, ভোলা সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ৭ পরিবারের প্রত্যেককে নগদ ১ লক্ষ টাকা করে মোট ৭ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ আগষ্ট) সন্ধ্যার পরে সদর উপজেলার ইলিশায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুদান বিতরণ করা হয়। উপজেলা আমীর মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহাবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল টিম সদস্য ও জেলা তদারককারী ফখরুদ্দিন রাজি, ভোলা জেলা আমির জাকির হোসেন মাস্টার, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ প্রমুখ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ভোলায় যাদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে সেই সমস্ত পরিবারগুলো হচ্ছে- ১) ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ মিরাজ, পিতা-মোঃ মাকসুদুর রহমান। ২) একই ইউনয়নের ৮নং ওয়ার্ডের মোঃ শামীম হাওলাদার, পিতা-আব্দুল মান্নান হাওলাদার। ৩) পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ মহিউদ্দিন, পিতা-মোহাম্মদ আবুল কাশেম। ৪) কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ দেলোয়ার হোনে, পিতা-সুলতান মাল। ৫) দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ আলাউদ্দিন, পিতা-মোঃ কাঞ্চন। ৬) একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুর রহিম রনি, পিতা-মোহাম্মদ হারুন খাঁ। ৭) ভোলা পৌরসভার নবীপুর ৩নং ওয়ার্ডের মোঃ জসিম উদ্দিন, পিতা- আবু কালাম খলিফা।
এদিকে লালমোহনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ১০ পরিবারের প্রত্যেককে নগদ ১ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুর ১২টায় লালমোহন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুদান বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল টিম সদস্য ও জেলা তদারককারী ফখরুদ্দিন রাজি, ভোলা জেলা আমির জাকির হোসেন মাস্টার, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন সকল ধরনের মিছিল মিটিং বন্ধ রেখে শহীদ পরিবার এবং দেশ গঠনের কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। অর্থ ব্যবস্থা, শিক্ষাসহ সকল সেক্টরকে ঢেলে সাজাতে হবে। বিকেলে উপজেলার দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসা ও উপজেলার ডাওরী এলাকায় আরও দুটি পৃথক সমাবেশে উপস্থিত শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে শোক ও শান্তনা জানিয়ে অনুদান প্রদান করেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চরফ্যাশনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১০ পরিবারে নগদ ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৭টায় চরফ্যাশনের কেরামতগঞ্জ, নজরুল নগর, দুলারহাট, জাহানপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে আামিরে জামায়াতের পক্ষে থেকে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহাবুব জুবায়ের। এসময় আরোও উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাজি, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন, জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ, চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন এবং স্থানীয় জামায়াতের নেতা-কর্মী ও শহিদদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
চরফ্যাশনে যেসব শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে তারা হলেন- ১) পূর্ব মাদ্রাজের কেরামতগঞ্জ ৭নং ওয়ার্ডের রাকিব মোল্লা, পিতা-আবুল হাশেম মোল্লা। ২) জাহানপুর ৯নং ওয়ার্ডের মোহাম্মদ ফজলে রাব্বি, পিতা-মোঃ সেলিম। ৩) জাহানপুর ৮নং ওয়ার্ডের মোহাম্মদ ফজলু, পিতা-আমিনুল হক। ৪) রসুলপুরের ভাষানচর ৪নং ওয়ার্ডের মোঃ মনির হোসেন, পিতা-জাহের হাওলাদার। ৫) নজরুল নগর ইউনিয়নের চর আর কলমী এলাকার ৪নং ওয়ার্ডের মোঃ হাসনাইন, পিতা-মোঃ আলমগীর। ৬) চর নুরুল আমিনের মুন্সিরহাট এলাকার মোহাম্মদ হোসেন, পিতা-মোঃ জাফর। ৭) ওসমানগঞ্জ এলাকার সৈয়দ পাটোয়ারী বাড়ি মোঃ সিয়াম, পিতা-জিয়া পাটোয়ারী। ৮) নুরাবাদের ২নং ওয়ার্ডের মোঃ ওমর ফারুক, পিতা-মিলন খান। ৯) আহাম্মদপুর ৫নং ওয়ার্ডের মোঃ হাবিব, পিতা-আঃ রব ফরাজী। ১০) নজরুল নগর ইউনিয়নের চর আর কলমী এলাকার ৪নং ওয়ার্ডের মোঃ মোমিন, পিতা-মোঃ বাবুল।
