ভোলায় পূর্ব শক্রতার জেরে বসতঘরে হামলা, ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার ৷৷ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ২নং ওয়ার্ডে পূর্ব শক্রতার জের ধরে এক বিজিবি (বর্ডারগার্ড) এর বাড়ী ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ৭ই আগস্ট এই ঘটনা ঘটে। এ সময় বাঁধা দেওয়ায় আলমগীর বেপারী, শাহানুর, সানজিদা ও লামিয়াকে মারধর করেছে হামলাকারীরা।
ঘটনা সূত্রে জানা যায়, বিজিবি (বর্ডারগার্ড) সদস্য মেহেদী হাসান ও হামলাকারী নুরু মাষ্টাররা প্রতিবেশী। দীর্ঘদিন তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধ কে কেন্দ্র করে গত ৬ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর হঠাৎ ৭ই আগষ্ট নুরু মাষ্টারের নেতৃত্বে একটি সংবদ্ধ গ্রুপ লাঠিসোঁটা নিয়ে মেহেদী হাসানের ঘরে হামলা করেন। এ সময় বাঁধা দেওয়ায় নারীসহ ৪জন কে পিটিয়ে আহত করেন তারা।
একটি ভিডিওতে দেখা যায় হামলাকারীরা লাঠি হাতে ঘর ভাংচুর করছে এবং ভিডিও করায় এক নারীকে পিটিয়ে ফোন ছিনিয়ে নিয়ে গেছে। ওই নারীর চিৎকারে ও এগিয়ে আসেনি কেউ হামলাকারীদের ভয়ে।
এ ঘটনায় মামলা বা পত্র-পত্রিকায় না দিতেও চাপ প্রয়োগ করে যাচ্ছে হামলাকারীরা।
ভুক্তভোগী আলমগীর বেপারী বলেন, আমরা কোন দল করি না, আমরা নিরীহ মানুষ কিন্তু আওয়ামীলীগের পতনের সাথে সাথে নুরু মাষ্টার নিজে কে বিএনপি দাবী করে আমার বাড়ীতে হামলা ভাংচুর করেছে। আমাকে তারা আওয়ামীলীগ আখ্যা দিয়ে এ অত্যাচার চালাচ্ছে।
এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপির সিনিয়র নেতা বলেন, পূর্ব ইলিশায় যারা সরকার পতনের সাথে লুটপাট ও পূর্ব শক্রতা উদ্ধার করেছে, এরা কেউ বিএনপির লোক নয়। এরা সুযোগ সন্ধানী। এদের বিরুদ্ধে তালিকা হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত নুরু মাষ্টারের বাড়ীতে গিয়ে ও তাকে পাওয়া যায়নি।
