সর্বশেষঃ

এইচএসসি’র আরো ৩টি পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট ॥ চলমান এইচএসসি পরীক্ষার আরো তিনটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্ত সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আজ বৃহস্পতিবারের পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনিবার্য কারণবশত আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আগামী ২৮ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।