সর্বশেষঃ

কবি তাইবুন নাহার রশীদ স্বর্ণপদক প্রদান

ভোলার বাণী রিপোর্ট ॥ প্রতি বছর দেশের একজন শ্রেষ্ঠ লেখিকাকে কবি তাইবুন নাহার রশিদ স্বর্ণপদক প্রদান করা হয়। আজ ছিল বাংলাদেশ লেখিকা সংঘের সুবর্ন জয়ন্তী। এই উপলক্ষে বাংলাদেশ লেখিকা সংঘ কর্তৃক প্রবর্তিত “কবি তাইবুন নাহার রশীদ স্বর্নপদক” প্রদান করা হয়।
কবি সাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা ড: লিপি মনোয়ারকে এ বছরের শ্রেষ্ঠ লেখিকা হিসেবে এ স্বর্ণপদক প্রদান করা হয়। শুক্রবার (৫ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে দেশের খ্যাতনামা ব্যক্তিদের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়।


ড. তাইবুন নাহারের জীবনি : মিসেস টি, এন, রশীদ কবিরতœ (তাইবুন নাহার রশীদ) বরিশাল জেলার ভোলা মহকুমার দৌলতখান থানায় ১৯১৯ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ভোলার লব্দ প্রতিষ্ঠিত আইনজ্ঞ, ব্যক্তিত্ব সম্পন্ন জমিদার এবং প্রাক্তন এম. এল. এ খানবাহাদুর নূরুজ্জামান (এম. বি. ই. মেম্বার অব দি অর্ডার অপ দি বৃটিশ এমপ্যায়ার) তার কন্যা এবং ডেপুটি ম্যাজিষ্ট্রেট আবদুর রশীদ (এম. এ.)’র স্ত্রী। তাইবুন নাহার রশীদ ১৯৪৮ সালে পি. ডব্লিউ এন. জির পাকিস্তান মহিলা জাতীয় রক্ষি বাহীনির কমান্ডার ও ক্যাপ্টেন পদে নিযুক্ত হন। খুলনা, বগুড়া, পাবনা, কুষ্টিয়ায় স্কুল-কলেজের মেয়েদের রাইফেল ট্রেনিং, ফাস্ট এইড ও নার্সিং ট্রেনিং দেন। তিনি যশোর, খুলনা, কুষ্টিয়া ও বরিশাল এর চার জেলার কোম্পানী কমান্ডার ছিলেন। পরে তিনি নিখিল পাকিস্তান (আপোয়া) মহিলা সমিতির বিভিন্ন শাখার প্রতিষ্ঠাতা ও কর্ম সচিব ছিলেন।
১৯৪৭ সালে জলপাইগুড়িতে মুসলিম মহিলা সমিতির ও ১৯৪২ সালে বাগেরহাট খুলনায় ডব্লিউ ভি এসের প্রতিষ্ঠাতা ও কর্ম সচিব ছিলেন। খুলনা কর্ণেশন বালিকা বিদ্যালয় এর ডোনার, পাইওনিয়ার গার্লস স্কুলের সেক্রেটারী ও খুলনা জেলের অবৈতনিক জেল ভিজিটর ছিলেন। ১৯৫০ সালে গৌরবঙ্গ সাহিত্য পরিষদ তাকে কবিরতœ উপাধিতে ভূষিত করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বাংলা ভাষা কবিতা লিখে সরকারের রোষে পড়েন। ১৯৫৪ সালে মহিলা আওয়ামীলীগের খুলনা শাখার প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলেন। তিনি বাংলা একাডেমীর আজীবন সদস্যা। ১৯৮১ সালে বাংলাদেশ লেখিকা সংঘ তাকে শ্রেষ্ঠ কবিতা লেখার জন্য সাহিত্য পদক প্রদান করেন। তিনি লেখা সংঘের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।