ভোলায় শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী হবে মেধা ও যোগ্যতায় ইলিশায় উপজেলা চেয়ারম্যান ইউনুছ

ইয়ামিন হোসেন ৷৷ দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও ভোলার অভিভাবক ও এমপি তোফায়েল আহমেদ আর আমি উপজেলা চেয়ারম্যান এখানে প্রতিটি প্রতিষ্ঠানে নিয়োগ হবে সচ্ছ ও যোগ্যতায়, চাকুরী পাবে মেধাবীরা। কোন অনিয়ম দূর্নীতিবাজরা স্থান পাবে না। আমি যে সকল প্রতিষ্ঠানের সভাপতি প্রতিটি প্রতিষ্ঠানে মেধাবী ও যোগ্যরা চাকুরী পেয়েছে। কেউ বলতে পারবে না ১০ টাকা খরচ হয়েছে।
১৮ ই জুন বিকালে ইলিশা জংশন রিলেশন এর ব্যানারে বর্ষাকালিন মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যতে এসব বলেন ভোলা সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস।
এ সময় তিনি আরো বলেন, আমি যতদিন উপজেলায় আছি, কোন অনিয়ম হতে দিবো না এবং অনিয়মকারীদের ছাড় দেওয়া হবে না।
আলহাজ্ব মোঃ ইউনুস বলেন, ভোলা সদর উপজেলা হবে বাংলাদেশের রোল মডেল এবং শ্রেষ্ঠ উপজেলা।
সদর উপজেলা চেয়ারম্যান এর এমন বক্তব্যতে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে ইলিশা জংশন। সচেতন মহলের দাবী সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবেই ভোলা সদর উপজেলার মানুষ আলহাজ্ব মোঃ ইউনুস কে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তিনি যে বক্তব্য দিয়েছে নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে এটা বাস্তবায়ন হলে ইলিশার অসাধু দূর্নীতিবাজ কিছু শিক্ষকদের মুখোজ উন্মোচন হবে এবং মেধাবীদের ভাগ্য খুলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, হালিমা খাতুন বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক টিপু সুলতান, কবি মুজাম্মেল হক মহিলা কলেজ এর প্রভাষক সিরাজুল ইসলাম, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম নোমানসহ জংশন রিলেশন এর সদস্যরা।
