ভোলা জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তার স্বীকৃতি পেলেন মোঃ তানজিলুর রহমান
মাদ্রাসা শিক্ষা উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে
চরফ্যাশনে মাদ্রাসা অধিদপ্তরের ডিজি হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার ॥ মাদ্রাসা শিক্ষা উন্নয়নের নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন নতুন নীতিমালা প্রণয়ন, শিক্ষকদের মানসম্মত বেতন কাঠামো স্বতন্ত্র ও সংযুক্ত এবতেদায়ী শিক্ষার্থীদের পর্যায়ক্রমে উপবৃত্তি চালু করণ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষে শিক্ষকদেরকে প্রশিক্ষণের আওতায় অন্তর্ভুক্তিকরণ সহ নানাবিধ কার্যক্রম করে যাচ্ছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে চরফ্যাশন ও ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিমযয় সভায় এসব কথা বলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (উপ সচিব) হাবিবুর রহমান।
মহাপরিচালক আরো বলেন, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের সকল সমস্যা ও দাবি-দাওয়া নিরসনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এ বছর স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তির জনক ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা হবে। প্রতিষ্ঠান প্রধানদের এবং সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান শিক্ষকদের টাইম স্কেল প্রসঙ্গে তিনি বলেন, সমস্যাটি অতি দ্রুত নিরসন করার চেষ্টা চলছে।
চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক কামরজ্জামানের সঞ্চালনায় জেলা জমিয়তের সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শাখার উপসচিব বেগম শাহনেওয়াজ দিলরুবা খান। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোবাশ্বিরুল হক নাঈম ও চরফ্যাশন উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন হুমায়ুন সরমান।
বক্তারা তাদের বক্তব্যে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে অগ্রগতি শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন সমাজ বিজ্ঞান শিক্ষকদের টাইম স্কেল প্রণয়নসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ভোলা জেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান এবং চরফ্যাশন উপজেলার সকল মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
