চরফ্যাশন শহরের ফুটপাত দখলে প্রভাবশালীরা, ঝুঁকি নিয়েই সড়কে হাঁটছেন পথচারীরা
৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্তৃক রাজধানীতে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিসিএস প্রশাসন ৪১তম ব্যাচের উদ্যোগে এতিম, অসহায়, দু:স্থ, ছিন্নমূল ও নিন্ম আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর সলিমুল্লাহ এতিমখানা এবং লালবাগ ইসলামিয়া এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণের পাশাপাশি কেন্দ্রীয় শহিদ মিনার, মৎস্য ভবন ও আশেপাশের এলাকায় ঘুরে ঘুরে নিন্ম আয়ের বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান-এ ত্যাগ ও পরোপকারীতার শিক্ষাকে কাজে লাগিয়ে গ্রহণ করা এ উদ্যোগের ফলে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি পাবে বলে উপস্থিত সকলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আগামী ২৮ এপ্রিল যোগদানের অপেক্ষায় থাকা বিসিএস প্রশাসন ৪১-তম ব্যাচের কর্মকর্তাদের এই উদ্যোগ প্রত্যক্ষদর্শীদের বেশ প্রশংসা কুড়িয়েছে। ইফতার সামগ্রী বিতরণের এই কার্যক্রম বাস্তবায়নকারীগণ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন এবং ভবিষ্যতেও তারা এই ধারা অব্যহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
