মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
এনএসআই’র নতুন ডিজি হোসাইন আল মোরশেদ

ডেস্ক রিপোর্ট ॥ মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে এনএসআইয়ের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে বলে আদেশে জানানো হয়।
