সময় উপযোগী বাজেটকে অভিনন্দন জানালেন মাওলানা এমএ করিম ইবনে মছব্বির
টিবি স্কুলের সাবেক প্রধান শিক্ষক শাজাহান স্যার আর নেই

মোঃ শাহীন কাদের ॥ চরফ্যাশন উপজেলার ট্যাফনাল ব্যারেট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় (টিবি স্কুল) এর অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শাহজাহান স্যার মৃত্যু বরন করেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬:৩০ মিনিটের সময় বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার জুয়ার নামাজ শেষে চরফ্যাশন পৌর ৩নং ওয়ার্ড সালামত মেম্বার বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে। তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন মহলের লোকজন।
