সর্বশেষঃ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি : তোফায়েল আহমেদ

শেষ প্রচারণায় অন্তত ১০ হাজার নেতা-কর্মীর অংশগ্রহণ

এম রহমান রুবেল ॥ সাবেক মন্ত্রী আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আ’লীগ মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ৭ই জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি চোরের মত করে চুপি চুপি লিফলেট বিতরণ করছেন এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের পায়তারা করছে। তারা জানে না বিএনপি একটি সন্ত্রাসী দল। এ দলটি বর্তমানে জনপ্রিয়তা শূন্যের কোঠায় গিয়ে পৌছেছে। সাজাপ্রাপ্ত আসামী লন্ডনে বসে নেতৃত্ব দিচ্ছে, লন্ডনে বসে যে দলের নেতৃত্ব দেওয়া যায় না সেটা সে জানে না। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে নির্বাচনের প্রচারণার কাজে অন্তত ১০ হাজার নেতা-কর্মীর সমন্বয়ে বাংলাস্কুল মোড়, কালিনাথ রায়ের বাজার, নতুন বাজার হয়ে জেলা আ’লীগ কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্য তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নামের এই সন্ত্রাসী দল থেকে বাংলাদেশের জনগণ রক্ষা করতে হবে। আওয়ামীলীগ যে এতো উন্নয়ন করেছে তা আজ আপনাদের কাছে দৃশ্যমান। যা বিএনপি কল্পনাও করতে পারে নাই। আগামী ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, এনামুল হক আরজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ আওয়ামীলীগের সহযোগী সকল অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।