ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে এমপি হাফিজ ইব্রাহিম ও জেলা প্রশাসক
ডর্প’র নতুন বছর-২০২৪ বরণ অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত

এনজিও বিষয়ক প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা-ডর্প নতুন বছর-২০২৪ বরণ অনুষ্ঠান পালন করেছে।
০৩ জানুয়ারি, (বুধবার) সকালে রাজধানীর শেওড়াপাড়ায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডর্প এর সিইও এএইচএম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডর্প এর কার্যনির্বাহী উপদেষ্টা মো. আজহার আলী তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং ডর্প এর বিগত বছরের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন ডর্প এর উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। নতুন বছরে কীভাবে আরও গতিশীলতার সাথে কাজ করা যায় সে ব্যাপারে ডর্প এর কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
বক্তব্য রাখেন, পরিচালক অর্থ ও প্রশাসন মোঃ হায়দার আলী খান, পরিচালক মাইক্রোফাইন্যান্স শেখ আহমেদ (আনোয়ার) এবং ডর্প এর সকল কর্মকর্তা তাদের বক্তব্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করেন এবং পুরাতন বছরের কার্যক্রম থেকে নেওয়া শিক্ষা কাজে লাগিয়ে নতুন বছর আরও গতিশীলতার সাথে কাজ করে সংস্থাকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ডর্প এর কার্যনির্বাহী উপদেষ্টা মোঃ আজহার আলী তালুকদার তার বক্তব্যে ডর্প এর কর্মীদের আরও মনোযোগ সহকারে সতর্কতার সাথে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন।
ডর্প এর সিইও এএইচএম নোমান তার বক্তব্যে সকল কর্মকর্তাকে আশাবাদী হয়ে কাজ করার কথা বলেন যাতে দীর্ঘ সময় ডর্প এর সাথে কাজ করতে পারেন এবং বিগত বছরে পর্যালোচনা এবং নতুন বছরের কর্মপরিকল্পনার মাধ্যমে সমপনি বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
