ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে এমপি হাফিজ ইব্রাহিম ও জেলা প্রশাসক
বই বিতরণের মধ্য দিয়ে ভোলায় নলিনী দাসের জন্মদিন পালিত

ভোলার বাণী ডেস্ক ॥ বই বিতরণের মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নি পুরুষ, বিপ্লবী বীর নলিনী দাসের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শহরের নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়ের উৎসব মুখোর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলু কাদের মজনু মোল্লা।
এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম সাহা, গৌতম সাহা, আনসার, বঙ্গবন্ধু পরিষদ পেশাজীবী সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম তালুকদার, প্রধান শিক্ষক অনুরূপ রায় প্রমূখ। পরবর্তী মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বই বিতরণ অনুষ্ঠান শেষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নি পুরুষ, বিপ্লবী বীর নলিনী দাসের কর্মময় জীবনী নিয়ে আলোচনা করা হয়। এ সময় নলিনী দাসের মূরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
