আ. লীগ সৃষ্ট ভয়ের পরিবেশ প্রতিরোধে নেতাকর্মীদের প্রতি দুলুর আহ্বান
বরিশাল বিভাগে ১ম মারজুক অংশ নিবে জাতীয় পর্যায়ে

শিক্ষানবিশ রিপোর্টার: সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর আয়োজনে ৫ম জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, ‘সেরাদের সেরা- ২৩ এর বিভাগীয় পর্যায়ে ‘ক, গ্রুফ থেকে আবৃত্তিতে প্রথম হয়েছেন ভোলা আদর্শ একাডেমি’র ৩য় শ্রেণির শিক্ষার্থী মারজুক মিরহান। গত (২৫ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন কলেজের হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বরিশাল বিভাগের ৫টি জেলার প্রতিযোগীকে পেছনে ফেলে এককভাবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনীত হয় ভোলা জেলা থেকে অংশ নেওয়া মারজুক।
উল্লেখ্য, মারজুক মিহরান এর আগে একই ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেয়।
