খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা হামলা, অগ্নিসংযোগের চেষ্টা
নৌকা’র টিকিটে সরাসরি লড়বেন ২২ নারী

ডেস্ক রিপোর্ট ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নৌকার টিকিটে সরাসরি লড়বেন ২২ জন নারী। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা। রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী। গাইবান্ধা-১ আফরুজা বারী। গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি। গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি। বগুড়া-১ সাহাদারা মান্নান। বাগেরহাট-৩ হাবিবুন নাহার। সিরাজগঞ্জ-২ মোছা. জান্নাত আরা হেনরী। বরগুনা-২ সুলতানা নাদিরা। শেরপুর-২ মতিয়া চৌধুরী। ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম। কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর। মানিকগঞ্জ-২ মমতাজ বেগম। ঢাকা-৪ সানজিদা খানম। গাজীপুর-৩ রুমানা আলী। গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি)। গাজীপুর-৫ মেহের আফরোজ। কুমিল্লা-২ সেলিমা আহ্মাদ। চাঁদপুর-৩ ডা. দীপু মনি। চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার। লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী। কক্সবাজার-৪ শাহীন আক্তার।
