ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি এলেও সরকারের অবস্থান দেখছে না জামায়াত
নারীরা সমাজ সস্কারের জন্য কাজ করতে হবে : ড.শান্ত

এইচ এম নাহিদ: বাঙালি নারীরা শাড়ির আঁচল দিয়ে যেমন সংসার বেঁধে রাখে, তেমনি আঁচলটা কোমরে গুঁজে বন্দুক হাতে দৈত্য তাড়াতেও জানে। দেশের মোট জনসংখ্যার অর্ধেক এই নারীদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে সামনের দিকে যাওয়ার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু। তিনি বিশ্বাস করতেন, নারীরা শুধু ঘরে বসে থাকবে না, তারা পুরুষদের মতো সমানতালে পরিবার-সমাজ সংস্কার ও রাষ্ট্র পরিচালনার জন্যও কাজ করবে। গতকাল ১২ অক্টোবর শুক্রবার সন্ধায় ভোলা বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী মহিলা লীগের নারী নের্তৃদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত এ কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দৌলতখান -বোরহানউদ্দিন উপজেলার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করে এক সাথে কাজ করতে হবে।
