ভোলা জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তার স্বীকৃতি পেলেন মোঃ তানজিলুর রহমান
পরিবারের কাছে ফিরলো চরফ্যাশনের নিখোঁজ হওয়া ২ শিশু

চরফ্যাশন সংবাদদাতা ॥ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ১নং ওয়ার্ড থেকে হারিয়ে যাওয়া শিশু জুনায়েদ ও সিয়াম নামের দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন দক্ষিণ আইচা থানা পুলিশ। জুনায়েদ দক্ষিণ আইচা থানার চর মানিকা ১নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার জামাল উদ্দিনের ছেলে। সিয়াম একই এলাকার বেলাল ফরাজীর ছেলে।
দক্ষিণ আইচা থানা পুলিশ জানান, গত ৪ অক্টোবর জুনায়েদ ও সিয়াম পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়, অনেক খোঁজাখুজি করে তাদের না পেয়ে সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন দক্ষিণ আইচা থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। পরে দক্ষিণ আইচা থানা পুলিশ ঢাকা সদরঘাটের মির্জাকালু লঞ্চ ঘাট থেকে শিশুদেরকে উদ্ধার করে শুক্রবার বেলা ১১টায় পরিবারের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদ আহমেদ।এদিকে নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
