মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
রাজাপুর ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠিত
সভাপতি আবু ব্যাপারী, সম্পাদক হানিফ ব্যাপারী

মোঃ আজিজুল হক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা সদর উপজেলাধীন রাজাপুর ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ভোলা জেলা শ্রমিক দল অফিসে ভোলা সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন বাহারের সভাপতিত্বে রাজাপুর ইউনিয়ন শ্রমিক দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দল সভাপতি সহিদুল আলম মানিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের ১নং যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ, মোঃ আলম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নুরে আলম, নির্বাহী সদস্য মোঃ লিটন পাওয়ারী, মোঃ হাবিবুর রহমান ভুটু, থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ হাই মাতাব্বর, নুরুল হক, মোঃ আলমগীর মোল্লা প্রমুখ।
রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিয়ন শ্রমিক দল নেতা কর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথি মোঃ আবু ব্যাপারী কে সভাপতি ও মোঃ হানিফ ব্যাপারীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও থানা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব।
