সর্বশেষঃ

জনস্বাস্থ্য অধিদপ্তর ও ডরপ এর ওয়াশ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

এনজিও বিষয়ক প্রতিনিধি ॥ ডরপ এর কেন্দ্রীয় কার্যালয় ‘ডরপ হোম’ এ মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প বিষয়ক উপজেলা ফ্যাসিলিটেটরদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ডরপ এর সিইও এবং প্রতিষ্ঠাতা এএইচএম নোমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ তবিবুর রহমান তালুকদার।
প্রধান অতিথি এবং প্রকল্প পরিচালক মহোদয় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, পিট ল্যাট্রিন তৈরীর কলাকৌশলসহ এসডিজি ৬.১ এবং ৬.২ পূরণে এ প্রকল্প মানব সম্পদ উন্নয়নে টেকসই গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি ব্যাখ্যা করেন। এই প্রকল্প ডরপ এবং ওয়াটারএইড এর মাধ্যমে যৌথভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়ার্ল্ড ব্যাংকের কারিগরি সহায়তায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১১ জেলার ৪৮টি উপজেলার ৫১৫টি ইউনিয়নে বাস্তবায়িত হবে। অনুষ্ঠানে ৩৬ জন উপজেলা ফেসিলিটেটরদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পটির টিম লিডার ও ডরপ এর উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।