তজুমদ্দিনে শিক্ষাবৃত্তি পরীক্ষায় ৩৩৬ শিক্ষার্থীর মেধার লড়াই!
লালমোহনে বিনামূল্যে ১৫টি ল্যাপটপ বিতরণ

জহিদ দুলাল, লালমোহন ॥ ভোলার লালমোহনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বেসিক কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সংক্রান্ত গ্র্যাজুয়েশন সেমিনার ও বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নুরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষণ সেন্টার এর আয়োজনে হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় এর হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় অধ্যক্ষ জিয়াদুর রহিম মুরাদ, ট্যাকনিক্যাল কলেজের পরিচালক নুরুল আমিন খান শাহজাহানসহ আরো অনেকে।
