ভোলার এক চুল মাটিও বিএনপি-জামায়েতকে ছাড় দিব না : যুবলীগ নেতা ড. শান্ত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াত মনে করেছিল বাংলাদেশের রাজপথ দখল করবে। কিন্তু যতো দিন আমরা মুজিব সৈনিকেরা মাঠে আছি ততো দিন বিএনপি জামায়াত এর সন্ত্রাসীদের রাজপথ দখলে নিতে দিবো না বলে মন্তব্য করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা ড. আশিকুর রহমান শান্ত।
ড. শান্ত আরো বলেন, বিএনপি জামায়াতকে বলে দিতে চাই। নির্বাচনের ট্রেন মিস করতে চলেছেন। যদি নির্বাচনের ট্রেন মিস করেন তাহলে আগামী দিনে আপনাদের অবস্থা মুসলিম লীগের মত পরিণত হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। ভোলা জেলার এক চুল মাটি ও আমরা বিএনপি-জামায়াতকে ছাড় দিব না। বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে রবিবার (৩০জুলাই) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে ড.আশিকুর রহমান শান্ত এসব কথা বলেন।
ভোলা জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাক আহমেদ শাহীন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মুসলিম পাড়া যুবলীগ কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে উকিলপাড়া স্থল শান্তনীড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ভোলা জেলা যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
