সর্বশেষঃ

ভোলায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান (বিপিএম) এর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলা) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতোবিনিময় অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে মাদক, ইভটিজিং ও শহরের বিভিন্ন পয়েন্টের যানজটের পাশাপাশি বিভিন্ন সময় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সাধারণ জেলেদের উপর জলদস্যুদের হামলা দস্যুদের বিভিন্ন কর্মকা- সহ জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন। এর সাথে সাংবাদিক না হয়ে অনেকেই মোটরসাইকেল কিংবা গাড়িতে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে, এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
তবে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে বরাবরই পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে এমনটি দাবি করে নবাগত পুলিশ সুপার মহিদুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে আমরা যে বিষয় নিয়ে কাজ করবো একে একে তা আমি নোট করে নিচ্ছি। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের প্রশংসা তুলে ধরে যে কোন বিষয়ে পুলিশকে সহযোগীতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ভোলার স্থানীয়, জাতীয়, আঞ্চলিক পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টাল এর সাংবাদিকবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।