মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
ভোলা সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন
আহ্বায়ক বাহার, সদস্য সচিব বিপ্লব

মোঃ আজিজুল হক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা কার্যালয়ে শুক্রবার (২ জুন) বাদ মাগরিব জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিক ভোলা সদর উপজেলা শ্রমিক দলকে শক্তিশালী করার লক্ষে সাবেক কমিটি বিলুপ্তি করে এবং ৫ সদস্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
আহ্বায়ক কমিটি আহ্বায়ক আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আবদুল কাদের বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল হক, যুগ্ম আহ্বায়ক আঃ হাই মাতাব্বর, যুগ্ম আহ্বায়ক আলমগীর মোল্লা। উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আহ্বায়ক কমিটির সবাইকে আগামী আন্দোলনের সংগ্রামে নতুন নেতৃত্ব ফুটিয়ে তোলার আহ্বান জানান।
