ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
ভোলা বারের আইনজীবী জাকির হোসেন মনু আর নেই

শাহীন কাদের ॥ ভোলা উকিল পড়া নিবাসী, ভোলা বারের সিনিয়র আইনজীবী জাকির হোসেন (মনু) ৬৫ শনিবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকায় চিকিৎসা দিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ভোলা বারের আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ আইনজীবী এবং এলাকায় বাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল রবিবার সকাল ১০টায় গোরস্থান মসজিদে প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে গোরস্থানেই দাফন করা হবে এমনটাই জানা গেছে পরিবারের পক্ষ থেকে।
