ভোলা জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তার স্বীকৃতি পেলেন মোঃ তানজিলুর রহমান
চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা মোঃ আবু তাহের আর নেই

চরফ্যাশন সরকারি টি বি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মাওঃ মোঃ আবু তাহের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় চরফ্যাশনে তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ আছর বাদ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবার। তিনি চরফেশন টি বি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ন্যায় নিষ্ঠা ও সুনামের সহিত শিক্ষকতা পেশায় তাঁর দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার ছাত্র-ছাত্রীসহ চরফ্যাশনে থানার সর্বস্তরের লোকজন।
