ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
সাংবাদিক জে আই সবুজ এর দাদার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

ভোলা ধনিয়া ইউনিয়ন গুলি ৭নং ওয়ার্ড এর বাসিন্দা, শহরের বিশিষ্ট ঠিকাদার ও রুপালী ব্রিকস্ এর মালিক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম মিয়ার পিতা ও সাংবাদিক জে আই সবুজ এর দাদা আলহাজ্ব আজাহার আলী বেপারি বাধ্যর্ক জনিত কারণে সোমবার রাত ৯.৩০ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১০০) বছর।
আলহাজ্ব আজাহার আলী বেপারী ব্যক্তি জীবনে একজন সফল ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুকালীন সময়ে ৬ ছেলে ও ০৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯.৩০ ঘটিকায় নিজ বাড়ীর দরজায় অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসমানদেরকে জানাযায় অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। এদিকে আলহাজ্ব আজাহার আলী বেপারি’র মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমানসহ পুরো ভোলার বাণী পরিবার।
