সর্বশেষঃ

ভোলায় উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন

আহবায়ক- আঃ মতিন ইউনুস, সদস্য সচিব- মোঃ আনোয়ার হোসেন

ভোলা সদর উপজেলার অধীনস্থ ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, ভোলা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভোলা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ হাসান আলী খান ও ভোলা সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আঃ মতিন ইউনুস কে আহবায়ক ও মোঃ আনোয়ার হোসেন কে সদস্য সচিব করে ভোলা সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ খালেক জমদার ও সদস্য সচিব মোঃ সাহেব আলী সরদার স্বাক্ষরিত কমিটি ৩রা জুন ২০২২ইং তারিখ হতে আগামী নব্বই (৯০) দিনে তথা তিন মাসের জন্য বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ১২নং উত্তর দিঘলদী ইউনিয়ন শাখা আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ হাসান আলী খান ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়ন শাখার আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের দলীয় গঠনতন্ত্র এবং স্থানীয় আওয়ামী লীগ এর নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগ এর সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি নতুন দায়িত্ব পালনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও মৎস্য বান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যদের কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।