সর্বশেষঃ

বরিশালের বাকেরগঞ্জে ঘাসের বাজার সম্প্রসারণে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জে ঘাসের বাজার সম্প্রসারণে কৃষকদের সাথে মতবিনিময সভা অনুষ্ঠিত ও একটি ঘাস বিক্রির দোকানের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন (আরএমটিপি) উপ-প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা বাকেরগঞ্জ হেলিপ্যাড রোড সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেসনের সিনিয়র মহাব্যবস্থাপক ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন মাসুদ, আরএমটিপি ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি হুমায়ুন কবীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান, ও কৃষিবিধ আনিসুর রহমান টিপু।
বক্তারা গবাদিপশুর পুস্টি নিশ্চিত করতে অবস্থাভেদে নেপিয়ার ও প্যারা ঘাস খাওয়ানো ও প্রাকৃতিক ভাবে পশু পালনে আহবান জানান। এ সময় বিভিন্ন খামারিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বাজারে দানাদার খাবারের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় ঘাস চাষ ও তার ব্যাবহার বিধি উপর আলোচনা করেন। পরে একটি ঘাসের ডিলার পয়েন্ট উদ্ধোধন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।