সর্বশেষঃ

ডাওরীর খেয়া পারাপার ফ্রি করে দিলেন আক্তার চেয়ারম্যান

লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকার অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর সেখানে এপার থেকে ওপার খেয়া পারাপারের জন্য বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেখানকার কালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে খেয়া পারাপর সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন। তিনি গতকাল শুক্রবার রাতে খেয়া পারাপার ফ্রি করার বিষয়টি ভোলার বাণী’কে নিশ্চিত করেছেন।
এদিকে ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর থেকে সেখানে যাত্রী পারাপারের ক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইচ্ছে মত খেয়া পারাপারের নামে যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা আদায় করত। এখন খেয়া পারাপার ফ্রি করার এমন উদ্যোগের ঘোষণা দেয়াকে যাত্রীসাধারণ চেয়ারম্যানকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী কিছু দিনের মধ্যে লালমোহন উপজেলার কালমা ও রমাগঞ্জ ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কালমা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আক্তার হোসেন চেয়ারম্যান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।