সর্বশেষঃ

লালমোহনে বেইলি ব্রিজ ভেঙে খালে, সড়কে যানবাহন চলাচল বন্ধ

ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাসন সড়কের ডাওরী বাজার মেইন সড়কের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে গেছে। এতে ভোলা-চরফ্যাসন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পরেছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালের দিকে পাথর বোঝাই একটি ট্রাক ওই বেইলি ব্রিজ পাড় হচ্ছিল। এ সময় হঠাৎ ব্রিজ ভেঙে নিচে খালে পড়ে যায়। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে ব্রিজটি ভেঙে গেছে। এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় চরফ্যাসন-ভোলার যাত্রীবাহী বাসসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোনো যানবাহন পারাপার হতে পারছে না। তবে বিকল্প ব্যবস্থায় যাত্রীরা নৌকায় পারাপার হচ্ছেন।
জানা গেছে, ভোলা-চরফ্যাসন সড়কের প্রসস্তকরণ কাজের জন্য সাময়িকভাবে এ ব্রিজটি দেওয়া হয়েছিলে। এর পাশেই নতুন করে বেইলি ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। প্রতিদিনের মতই যান চলাচল করছিল ওই ব্রিজের উপর দিয়ে। কিন্তু মঙ্গলবার সকালের দিকে পাথর বোঝাই একটি ট্রাক ওই বেইলি ব্রিজ পাড় হচ্ছিল। এ সময় হঠাৎ ব্রিজ ভেঙে নিচে খালে পড়ে যায়। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে ব্রিজটি ভেঙে গেছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সর্ভিস কর্মীরা ব্রিজ ভেঙে পরে যাওয়া ট্রাক উদ্ধার কাজ করছেন। ব্রিজটি মেরামতে বিষয়টি সওজ বিভাগকে জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।