চরফ্যাশনে বর্ষসেরা সাংবাদিক যুগান্তর’র আমির

ভোলা চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন যুগান্তরের চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি আমির হোসেন। বুধবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে তাকে ক্রেস্ট, মগ ও সার্টিফিকেট প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান।
এ সময় পৌর মেয়র মো. মোরশেদ, সহকারী কমিশনার (ভূমি) আবি আবদুল্লাহ খাঁন, প্রেস ক্লাব সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপির চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমকালের নোমান সিকদার, ইত্তেফাকের মিজান নয়ন ও কালের কণ্ঠের কামরুল সিকদারকেও পুরস্কৃত করা হয়।
