সর্বশেষঃ

চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

ভোলার চরফ্যাশনের দুলারহাট এলাকায় রবিবার রাতে মাছ ধরার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মাহাবুব হাসান (২৩) নামের এক কলেজ পড়–য়া ছাত্রদের মৃত্যু হয়েছে। নিহত হাসান উপজেলার চর যমুনা গ্রামের রফিকুল ইসলাম কবিরের ছেলে। সে চরফ্যাশন সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায় মাহাবুব হাসান। একটি পুকুরে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা সম্পন্ন করা শেষে অন্য আরেকটি পুকুরে মাছ ধরার প্রস্তুতি নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় কলেজ ছাত্রের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।