সর্বশেষঃ

ভোলায় জমি-জমা বিরোধ নিয়ে হামলা, অপরাধীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভোলার দক্ষিণ রতনপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত চিহ্নিত অপরাধী ও হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই এলাকার জনগণ। রবিবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয় এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, গত বুধবার (৩০ মার্চ) জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দক্ষিণ রতনপুর ৯নং ওয়ার্ড এলাকার আমির হোসেন, আবদুল লতিফ ও মোঃ মাইনুদ্দিন এর উপর একই এলাকার আলী হোসেন ও তার দুই ছেলে রাকিব ও রাছেল অজ্ঞাত আরও কয়েকজনকে নিয়ে চাপাতি, রামদা ও বড় ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমির হোসেন, আবদুল লতিফ ও মাইনুদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজে রেফার করেন। বরিশাল মেডিকেলে নিলে আহতদের অবস্থা খুব গুরুতর দেখে সেখানকার চিকিৎসকেরা দ্রুত ঢাকায় চিকিৎসার জন্য পরামর্শ দেন। বর্তমানে আহতরা ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় অপরাধীদের শাস্তির দাবীতে রবিবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয় এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে রতনপুর ৯ নং ওয়ার্ডের এলাকাবাসী আলী হোসেন, রাকিব, রাছেলসহ এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তির দাবি জানান এবং এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।