সর্বশেষঃ

মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত

ভোলার মনপুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মনপুরা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর সহযোগীতায় জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসের কর্মসূচী উদ্বোধন হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির মনপুরা উপজেলা সভাপতি আ: মন্নান মাষ্টার এর সভপতিত্বে উপজেলা চত্বরে মানববন্ধন এবং নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা হয়।


এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাসেম মাতাব্বর, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মনোয়ারা বেগম, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর প্রোগ্রাম সমন্বয়কারী ফারুক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।