ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
ভোলা পৌর বিএনপির সভাপতি আঃ রব কমিশনারের মা আর নেই

ভোলা পৌর সভাপতি ও ভোলা পৌর ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার আঃ রব মা ফজিলেতুনেছা শুক্রবার বিকাল ৪টায় ঢাকা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা নামাজে জানাজা শনিবার সকাল ১০টায় মিয়াজি বাড়ি মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। নামাজে যানাজা শেষে মিয়াজি বাড়ী মসজিদের কবরস্থানে দাফন করা হবে। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব হেলান উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তফা কামাল, পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুক, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন তালুকদার, জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টু, সাধারন সম্পাদক আবুল হাসান তসলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরে আলম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, জেলা শ্রমিক ঐক্য পরিষদ, জেলা দোকান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
