দক্ষিণ দিঘলদীতে ব্যবসায়ীর মূল্যবান কাগজপত্র হারিয়েছে, খোঁজে পেলে পুরস্কৃত করার ঘোষনা
ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদীর মায়ের দোয়া,সাবাব ব্রিকস ফিল্ডের মালিক আমির হোসেনের চেক বই,ক্যাশমেমো সহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। আজ বুধবার বেলা বারোটার দিকে তার নিজ বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ দিঘলদীর রাড়ির হাট, আলিনগর, গজারিয়া, চৌমুহনী হয়ে লেংড়া স্কুল দিয়ে শহরের নবারুণ সেন্টারের সামনে গিয়ে দেখেন তার প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাগ নেই।
আমির হোসেন জানান তার রুপালি ব্যাংকের ৩টি, মার্কেন্টাইল ব্যাংকের ১টি চেকবই, ব্রিকস ফিল্ডের কেশমেমো সহ প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাগটা নেই। তখন তিনি পুনরায় একই পথে আবার বাড়ি যান, কোথাও ব্যাগটি পাননি।
তবে কোন টাকা ছিলোনা।
তিনি জানান কোন ব্যাক্তি পেলে নিন্ম ঠিকানায় পৌছাইয়া দিলে তাকে পুরস্কৃত করা হবে।
মায়ের দোয়া ব্রিকস
সাবাব ব্রিকস
বটতলা বাজার
দক্ষিণ দিঘলদী
ভোলা
০১৭৪৩৯০৪৯৮৫
০১৭১৮৭৬১০৫৪