সর্বশেষঃ

চরসামাইয়ায় চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চরসামাইয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা তরিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তরিকুল ইসলামের বাড়িতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি মাওলানা তাজউদ্দিন ফারুকী, মুফতি রিয়াজ উদ্দিন কাসেমী (চরসামাইয়া), যুগ্ম সম্পাদক মুফতী আব্দুল মমিন, যুব আন্দোলন ভোলা উত্তর এর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সকলে ঐক্যবদ্ধ ভাবে হাত পাকার পক্ষে কাজ করার সহমত পোষণ করেন। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মতবিনিময় সভায় বাস্তবায়ন করার জন্য আত্মীয়-স্বজন এবং সকলকে ধন্যবাদ জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।