ভোলায় প্রসপারিটি প্রকল্পের সংযোগ সভা অনুষ্ঠিত

পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের কর্মকর্তাদের সাথে সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মকর্তাদের সংযোগসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এফসিডিও এর অর্থায়নে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ শাহিন মাহমুদ। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক, লিগ্যাল, এডভোকেসি এন্ড কমিনিউকেশন এড, বিথী ইসলাম। মাল্টিমিডিয়ায় প্রকল্পর কর্মকান্ডের উপর আলেচনা করেন মোঃ বাবুল আখতার টেকনিক্যাল অফিসার (নিউট্রেশন) অনুষ্ঠান পরিচালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল (হিসাব এবং অর্থ)। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের আওতাধীন সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
