সর্বশেষঃ

ভোলায় জমে উঠেছে পশুর হাট, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে ভোলায় জমে উঠেছে পশুর হাট। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। ক্রেতা-বিক্রেতারা মাস্কবিহীন অবস্থায় অবাধে পশু কেনাবেচা করছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। এছাড়া বাজারের পার্শ্ববর্তী গ্রামের মানুষ রয়েছে আতঙ্কের মাঝে। যদিও ইজারাদার এর পক্ষে বাজারে মাইকিং করে স্বাস্থ্য বিধি মেনে পশুর হাট বসার ঘোষণা দিলেও বাস্তবে এর কোন মিল পাওয়া যায় নি।

বৃহস্পতিবার উত্তর ভোলার ইলিশাবাজার  বসেছে পশুর হাট। সকাল থেকেই হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় জমে ওই বাজারে।

এছাড়াও ভোলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায়ও বসেছে পশুর হাট। সেখানে ছোট-বড় সব রকমের গরু ও ছাগল উঠেছে। সেখান থেকে কেউ কেউ তাদের পছন্দ অনুযায়ী গরু-ছাগল কিনে নিয়ে যাচ্ছে আবার কেউবা বাজারের দাম পর্যবেক্ষণ করার জন্য এসেছেন। বেশ কিছু গরু ক্রয়-বিক্রয় করতে দেখা গেছে।

পশু ক্রয় করতে আসা একাধিক লোকের সাথে কথা বলে জানা গেছে, দাম কিছুটা বেশি হলেও তা ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। সবাই যার যার সাধ্যের মধ্যে পশু ক্রয় করার চেষ্টা করছেন। কোরবানীর ঈদ যতই ঘনিয়ে আসবে, ততই পশুর হাট জম-জমাট হবে এমনটাই মনে করছেন পশুর হাট বাজার কমিটির লোকজন।

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সরকার প্রথমে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করে। পরে সময় বর্ধিত করে ১৪ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়। ১৪ জুলাই লকডাউন শেষে সরকার লকডাউন শিথিল করলে সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক ভাবে চলাচল করা শুরু হয়।

এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা ও আর্থিক জরিমানা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।