বিশ্ব শিক্ষক দিবস: মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন-সমাবেশ

আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাধারন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জানান, দেশের চলমান কোন ইস্যু নিয়ে আমরা এখানে দাড়াইনি, আমরা দাড়িয়েছি যখন দীর্ঘদিন যাবত ইসরাইল নামক সন্ত্রাসী গোষ্ঠী ফিলিস্তানের নিরীহ মুসলমানদের উপর অনবরত নির্বিচারে গুলি, বোমা, বিমান হামলাসহ নানানভাবে তাদেরকে নিঃশেষ করার পায়তারা চালাচ্ছে। এমনকি ইসরাইলি সন্ত্রাসীদের হাত থেকে বাদ যাচ্ছে না ২/১ বছরের শিশুরাও।
আপনারা অবগত আছেন যে, গত ১৭/০৫/২১ ইং তারিখে আমেরিকার প্রেসিডেন্ট যো বাইডেন শান্তির নামে অশান্তির প্রতীক সন্ত্রসী বেঞ্জামিন নেতানিয়াহু কে ফোন করে হামলা চালিয়ে যেতে বলে। অপরদিকে হামাসকে রকেট হামলা বন্ধের আহবান জানান। অন্যদিকে যো বাইডেন ইসরাইলকে আত্মরক্ষার নামে ৭৩.৫ কোটি টাকার অস্ত্র জোগান দেন। অথচ সেই অস্ত্র দিয়েই তারা গণহারে হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে। ইসরাইলীদের নিজস্ব কোন ভূমি নেই তারা ফিলিস্তিনিদের ভূ-খন্ড দখল করে রয়েছে। এরা পৃথিবীর মধ্যে অসভ্য ও উচ্ছৃঙ্খল জাতি।
এসময় সাধারণ শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থণ দেওয়াতে ধন্যবাদ জানিয়েছেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে নতুন বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে ইজরায়েল পতাকা আগুনে পুড়ে সমাপ্ত করে।
সাধারণ শিক্ষার্থী এইচ এ শরীফ এর পরিচালনায়, সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের ভোলা জেলার সভাপতি আফজাল হোসেন। উদ্ভোধনী বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, কালবেলা ভোলা প্রতিনিধি মনির হোসেন, ভোলা সদর উপজেলা ছাত্রলীগ এর সাধারন সম্পাদক ও জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি মোঃ রাশেদুজ্জামান হ্যাভেন, আইন বিভাগের শিক্ষার্থী সাংবাদিক ইয়ামিন হোসেন, তরুণ সাংবাদিক আরিয়ান আরিফ, ভোলা সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র এইচ এ শরীফ ও ঢাকা কলেজ ছাত্র সাইফুল ইসলাম, মাস্টার্স এর ছাত্র সাহাদাত সিরাজ, ইংরেজী বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র মনির হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ নিজামুদ্দিন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি আল আমিন শাহরিয়ার, সাধারন সম্পাদক আবদুস সহিদ তালুকদার, মাওলানা আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মোঃ শরীফ হোসাইন, সদস্য মোঃ আলী হোসেন রুবেল, মোঃ হারুন অর রশিদ, জুলফিকার ফুয়াদ, আমির হামজা, মানবতার কল্যাণে ভোলাবাসী সংগঠনের সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক মোঃ ছাবেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সদস্য মোঃ এনামুল হক ডালিম, মোঃ শিবলু, মোঃ রফিকুল ইসলাম ছাদ্দাম প্রমূখ।
এ সময় রিপোর্টার্স ইউনিটির সভপতি আল আমিন শাহরিয়ার বলেন, ফিলিস্তিনী মুসলমানদের উপরে ইসরাইলিদের হামলায় শিশু-নারী-পুরুষ সহ মুসলিমগণ যে নির্যাতনের শিকার হয়েছে এতে আমাদের বাংলাদেশের মুসলিমদের হৃদয়ে আঘাত লেগেছে। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকছার ধ্বংসের যে পায়তারা চালাচ্ছেন আমরা বাংলাদেশের সকল মুসলমান এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
