ভোলায় স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোলায় মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে “বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন” ভোলা জেলার উদ্যোগে আজ শুক্রবার দুপুরে ভোলা শহরের গোরস্থান জামে মসজিদে মুসুল্লিদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে। এ সময় বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন ভোলা জেলা প্রধান স্বেচ্ছাসেবক শিমুল চৌধুরী, জেলা সহঃপ্রধান স্বেচ্ছাসেবক জালাল আকবরী শিবলী ও সদর উপজেলা প্রধান স্বেচ্ছাসেবক অমিতাভ রাজনসহ স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় বিভিন্ন মসজিদে মুসুল্লিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।এ সময় স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।