ভোলায় বিদ্যুতের তামাশায় অতিষ্ঠ জনজীবন, ওজোপাডিকো নিরব, ব্যাহত হচ্ছে উৎপাদন
নন্দীগ্রামে নব-নির্মিত ভূমি অফিস উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রামে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত উপজেলা ভূমি অফিস ও ৪৫ লাখ টাকা ব্যয়ে সদর ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। বুধবার ১০টায় এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতার, উজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, পৌর মেয়র আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী প্রমূখ।
পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মী, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে করোনা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। সবশেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, দুঃস্থদের মাঝে শেলাই মেশিন, গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল ও জন্ম নিবন্ধন উদ্বুদ্ধকরন সামগ্রী বিতরণ করেন।
